1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

জিয়াউল হক মাইজভা-ারীর খোশরোজ শরীফ উপলক্ষে পৃথক প্রস্তুতি সভা ও মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

মহান ১০ পৌষ ২৫ ডিসেম্বর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ ও মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে রাউজানে পৃথক দু’স্থানে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর শুক্রবার মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সুলতানপুর শাখার আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মনছুর উদ্দীন। সংগঠনের ধর্মীয় সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা হাফেজ আবুল কালাম মাইজভা-ারী। এসময় উপস্থিত ছিলেন রাউজান মোঃ নাজিম উদ্দীন, মাওলানা নিজাম উদ্দীন, আব্দুল কাদের, শাহ আলম সওদাগর, ইউছুফ মুন্সী, মোঃ দিদারুল ইসলাম, নুরুল আলম সওদাগর, গাজী আলমগীর, মোঃ সেলিম, মোঃ শাহজাহান, মোঃ জয়নাল, আবু জাবের, মনিরুল আলম, সোকান্দর, সানী, রবিউল, জোবায়ের, মহরম আলী, আবু তাহের মুন্না, আসলাম শরীফ। অপরদিকে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আবু সৈয়দ আলমগীর।আলোচকবৃন্দ ছিলেন আল্লামা আবুল বশর মাইজভা-ারী, মাওলানা তরিকুল ইসলাম মাইজভা-ারী, মাওলানা মুরাদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শফিউল আলম, কাজী আব্দুল মঈন, সাদিকুজ্জামান শফি, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সেলিম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির কল্যাণে মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট