1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিআইপি নির্বাচিত হওয়ায় সামসুল আজিম আনসার’কে সংবর্ধনা দিয়েছে:আলোকিত রাউজান পরিবার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ
প্রবাসী কোটায় তৃতীয় বারের মতো সিআইপি (কমার্শিয়াল ইম্পটেন্ট পার্সন)মর্যাদা অর্জন করায় রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের কৃতি সন্তান,চট্টগ্রাম সমিতি ওমানের কর্মকর্তা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ সামসুল আজিম আনসার’কে সংবর্ধিত করেছে রাউজান প্রেস ক্লাব ও আলোকিত রাউজান পরিবার।(২৭ ডিসেম্বর)সকালে সিআইপির গ্রামের বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি সামসুল আজিম আনসারকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রেস ক্লাব ও আলোকিত রাউজানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,সাবেক সভাপতি প্রদীপ শীল,সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা,সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান,অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সামসুল আজিম আনসার বলেন, প্রবাসীদের জন্য সরকারের আন্তরিকতার কারণে বিশ্বপরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুজ্জল হয়েছে।পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ব্যাবসায়ীরা অতীতের যে কোনো সময়ের চাইতে বিনিয়োগে বেশী আগ্রহী হয়েছে।
তিনি আরো বলেন,বৈধ প্রক্রিয়ার রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজলভ্য হওয়ায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি বেড়েছে।তিনি সংবর্ধিত করায় প্রেসক্লাব ও আলোকিত রাউজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট