1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পুলিশের মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

সন্ত্রাস দমন ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশেকে সক্রিয় রাখতে রাউজান থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারী মঙ্গলবার বিকালে পুলিশের মহড়াটি শুরু হয় রাউজান থানা থেকে। মহড়াটি রাউজান উপজেলা সদর চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক হয়ে জলিল নগর বাস ষ্টেশন হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক ও রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে আবারো রাউজান নোয়াপাড়া সড়ক পশ্চিম গুজরা মগদাই, কাগতিয়া, হয়ে রাউজান উপজেলা সদর হয়ে রাউজান থানায় এসে শেষ হয়। রাউজান থানা পুলিশের এই মহড়ায় নেতৃত্ব দেয় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। জানা যায়, রাউজানকে সন্ত্রাসমুক্ত রাখতে রাউজান থানার পুলিশ সক্রিয় ভুমিকা রেখে আসছে। ইতিমধ্যে রাউজান থানা পুলিশ রাউজানের নোয়াপাড়ায় অভিযান চালিয়ে আত্মগাপনে থাকা শীর্ষ সন্ত্রাসী ফজল হকের সহযোগী শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিটু, আবছার ও সাদ্দামকে বিপুল পরিমান অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া ও রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে  বিপুল পুরিমান মাদক  উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাউজানে কোন সন্ত্রাসী সাধারন মানুষকে জিম্মি করতে সম্ভব না হয় সেজন্য পুলিশ নিয়মিত সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে পরিণত করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি আইন শৃংখলা বাহিনীকে সহায়তায় করার কারনে শান্তির জনপদে পরিণত করতে আমরা সক্ষম হয়েছি। এই শান্তির জনপদ রাউজানকে একটি মহল আবারো অশান্তির জনপদে পরিণত করতে প্রচেষ্টা করছে। তিনি বলেন, রাউজান থানা পুলিশ রাউজানকে সন্ত্রাসের জনপদ করতে দেওয়া হবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট