1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে চোরাইকৃত গাড়ী’সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের  রাউজানে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাত ৮টা ৪৫ মিনিটের সময়  উপপরিদর্শক কানু লাল অধিকারী ও অসিম কুমার ভৌমিক এবং   সহকারী উপ-পরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গী ফোর্স নিয়ে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ টু জলিল নগর সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেন। গ্রেপ্তার দুইজন হলেন রাউজান সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)।  রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, সিএনজি চালিত অটোরিকশার নম্বর ও মালিকের মোবাইল নম্বরের কয়েকটি অক্ষর মুছে ফেলায় মালিক সনাক্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মালিকানা নিশ্চিত হওয়া গেলে আইনি পক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুজনের মধ্যে বড় মনার বিরুদ্ধে পূর্বের ৭টি এবং নিশানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট