1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

বেতবুনিয়ায় কংজপ্রু চৌধুরীর মৃত্যুঃ শেষকৃত্য অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণের হাজারো মানুষের ঢল

  • প্রকাশিত: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংক্যজ চৌধুরীর পিতা সাবেক চেয়ারম্যান ও হেডম্যান কংজপ্রু চৌধুরী মৃত্যু বরণ করেছেন। গত ১১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে চারটায় তিনি বেতবুনিয়াস্থ নিজ বাড়িতে শেষঃনিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮২ বছর। গতকাল ১২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে এই সমাজ সেবককে বৌদ্ধ ধর্মীয় রীথি অনুযায়ী পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। হেডম্যান কংজপ্রু চৌধুরী মৃত্যুতে গভীর শোক জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধর্মের ও বর্ণের হাজার হাজার মানুষ যোগ দেন। এছাড়া শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরী, বর্তমান উপজেলা চেয়ারম্যান শামশুর দোহা, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, ক্যচিমং মারমা, আবদুল লতিফ, নিধু শীল, রাউজান উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, যুবলীগ নেতা মোহাম্মদ হায়দর, পাইচি মারমা, সাবের হোসেন, জেলা ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিনসহ কাউখালী উপজেলা আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট