1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

নোয়াপাড়া পশ্চিম কচুখাইনে কৃষি জমি ভরাট করে পাকা ঘর নির্মাণের হিড়িক

  • প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের পশ্চিম কচুখাইন এলাকায় কৃষি জমি ভরাট করে পাকা ঘর নির্মানের হিড়িক পড়েছে। রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ভারত সফরে যাওয়ার পর থেকে কৃষি জমি ভরাট করে তড়িঘড়ি করে পাকা ঘর নির্মান করার এই হিড়িক পড়েছে বলে জানা যায়। পশ্চিম কচুখাইন এলাকার আবদুল ছালাম মিস্ত্রি, জাহেদুল আলম বুচু, মোহাম্মদ মামুন, কাজী রফিক সহ দশটি স্পটে কৃষি জমি মাটি ভরাট করে পাকা ঘর নির্মান অব্যহত রেখেছে । এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান দেশের বাইরে চলে যাওয়ার পর পশ্চিম কচুখাইন এলাকায় দশটি স্পটে কৃষি জমি ভরাট করে পাকা ঘর নির্মান কাজ করছে। আমি নিষেধ করলে ও আমার  নিষেধ অমান্য করে কৃষি জমি ভরাট করে পাকা ঘর নির্মান করছে প্রভাবশালী ব্যক্তিরা। রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, পশ্চিম কচুখাইন এলাকায় কৃষি ভরাট করে পাকা ঘর নির্মান করার বিষয়টি আমি অবগত নয়। খোজঁ নিয়ে কৃষি ভরাট করে পাকা ঘর নির্মান কাজ বন্ধ করে দেওয়া হবে। রাউজানের বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করা প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার বলেন, কৃষি ভরাট কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। রাউজানের কচুখাইনে পুকুর ভরাট করার সাথে জড়িতেদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী রবিবার বিকালে রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও টাকা বিতরন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন, রাউজানে কোন কৃষি জমি কেউ ভরাট করতে পারবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট