1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। ৬ মে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের বাসুদেব বিশ্বাসের বাড়িতে এই ঘটনাটি ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে,এলাকার সতীশ চন্দ্র বিশ্বাসের পুত্র সূপণ বিশ্বাস,রাজ চন্দ্র বিশ্বাসের পুত্র রুপন বিশ্বাস,স্বপন বিশ্বাস,প্রফুল্ল চন্দ্র বিশ্বাসের পুত্র পরিমল বিশ্বাস,সন্ধ্যা বিশ্বাস ও বিজয় বিশ্বাস।প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে এটারটার দিকে বাসুদেব বিশ্বাসের বাড়ির স্বপন বিশ্বাসের বসতঘরে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।এসময় আগুনের তীব্র লেলিহান শিখা পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে।পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে ছুটে এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য পরিমল বিশ্বাস জানান,আগুনে ছয়টি বসতঘরের কোনকিছুই রক্ষা করা সম্ভব হয়নি। নগদ দুই লাখ টাকাসহ আগুনে ছয়টি পরিবারের ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত স্টেশন কর্মকর্তা শামসুল আলম জানান,আগুন লাগার সংবাদ পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে নিয়ন্ত্রণে আনায় পাশ্ববর্তী কিছু পরিবার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় সহায় সম্বল হারিয়ে ছয়টি পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট