1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

জন প্রতিনিধি না থাকায় রাউজান পৌরসভার সেবাপ্রাপ্তিরা চরম ভোগান্তিতে পড়ছে। পৌর প্রশাসককে পাওয়া গলেও পাওয়া যায়না দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলরদের। যানা যায়,২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পালিয়ে যায় মেয়র ও কাউন্সিলরা। তখন পৌরসভার কার্যক্রম সচল রাখতে অন্তর্বর্তী সরকার পৌরসভার প্রশাসক ও কাউন্সিলর নিয়োগ করেন। পৌর প্রশাসক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পান কাউন্সিলরের অতিরিক্ত দায়িত্ব পান। অতিরিক্ত দায়িত্ব ভারে কাউন্সিলরদের পাওয়া প্রায়ই মুশকিল হয়ে পড়েছে সেবাপ্রাপ্তিদের। ৬নং ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাউজান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার। একই সাথে তিনি দায়িত্ব পালন করছেন দক্ষিণ রাজা নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। এক সাথে চারটি দপ্তরের দায়িত্বে থাকায় এ কর্মকর্তা এখন জনগণের জন্য দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। এ কর্মকর্তার থেকে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মানুষ সেবা থেকে বঞ্চিত।পৌর এলাকার বাসিন্দা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, আমাদের ওয়ার্ডের সবাই পৌরসভার সেবা থেকে বঞ্চিত গত দেড় বছর ধরে। যাকে কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অফিস করেন না। মানুষ চরম ভোগান্তিতে আছে। আমরা এ অযোগ্য কাউন্সিলর থেকে মুক্তি চাই। নতুন কাউন্সিলর নিয়োগ করে মানুষকে দুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানায়।

যুব উন্নয়ন কর্মকর্তা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ রাকিব বলেন, রাউজানে সাপ্তাহিক একদিন অফিস করেন তিনি। তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাউজানের।
এ প্রসঙ্গে যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি রাঙ্গুনিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করছি। রাউজান আমার অতিরিক্ত দায়িত্ব।এছাড়াও একটি ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব দিয়েছে।আমিতো মানুষ। রাতে ঘুমাতেও পারি না ঠিক মত।কোনটা রেখে কোনটা করি। রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের কোন মানুষ আমার রাঙ্গুনিয়া অফিসে কাজ নিয়ে আসলে আমি করে দিয়ে থাকি।এছাড়াও সাপ্তাহিক একদিন অফিস করি রাউজানে।রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা বলেন, দুইটি ওয়ার্ডে দায়িত্ব পালনে অদক্ষতার পরিচয় দিয়েছে নিয়োগ প্রাপ্ত কাউন্সিলর। সমস্যা হচ্ছে পাল্টানোও যাচ্ছে না। সরকার গেজেট করে কোনজনকে কাউন্সিলর করবে নিদিষ্ট করে দিয়েছে। আমি চেষ্টা করছি পৌরবাসীকে যথাযথ সেবা অব্যহত রাখতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট