1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে চিকদাইর পাঠানপাড়ায় বিশাল সুন্নি সম্মেलন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

রাউজানে হযরত খাজা মাঈনুদ্দিন চিশতী (রা:) স্মৃতি সংসদ চিকদাইর পাঠানপাড়া শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) ও ভারত উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক খাজায়ে খাজেগান, আতায়ে রাসূল হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রাঃ)এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে বিশাল সুন্নি সম্মেलন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) বাদে এশা চিকদাইর দক্ষিণ পাঠানপাড়া হযরত উজির আলী শাহ্ জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন হযরত খাজা মাঈনুদ্দিন চিশতী (রা:) স্মৃতি সংসদ চিকদাইর পাঠান পাড়া শাখার সভাপতি যুবলীগ নেতা আকতার হোসেন। উদ্বোধক ছিলেন উজির আলী শাহ্ জামে মসজিদের খতিব আল্লামা কাজী মুহাম্মদ ফরিদ আলম মাইজভান্ডারী।প্রধান অতিধি ছিলেন আল্লামা মুহাম্মদ জসিম উদ্দীন আল-আজহারী, প্রধান বক্তা ছিলেন আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন আল্লামা আবদুল মোস্তফা রহিম আল-আজহারী।বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, যুবলীগ নেতা জাহেদুল আলম। হাফেজ মাওলানা ফোরখান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মিজবাহ উদ্দিন,
হাফেজ আলী আহম্মদ,মাওলানা মুহাম্মদ আবদুল জলিল। উপস্থিত ছিলেন মোহম্মদ খলিলুর রহমান, লেদন, ইলিয়াস,সিরাজ উদ্দিন,গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেনসহ খাজা মাঈনুদ্দিন চিশতী (রা:) স্মৃতি সংসদ চিকদাইর পাঠানপাড়া শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দরা। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট