1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

পরিচালক পদে বিএসএএ’র নির্বাচনে মনোনয়ন জমা দিলেন লায়ন শেখ সামিদুল

  • প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

২০২৩-২০২৫ সালের জন্য বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন’র আসন্ন নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন সীওয়েভ শিপিংয়ের সিইও লায়ন শেখ মো: সামিদুল হক। গতকাল রবিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে আগ্রাবাদস্থ মক্কা-মদিনা টাওয়ারে বিএসএএ’র নিজস্ব কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান শেষে এক প্রতিকৃয়ায় সীওয়েভের ব্যবস্থাপনা পরিচালক লায়ন শেখ মোঃ সামিদুল হক জানান, আমি প্রায় ৩০ বছর থেকে শিপিং ব্যবসার সাথে জড়িত। আমি এই প্রথম নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আসলে আগে এই এসোসিয়েশনের অবস্থা খুব একটা ভালো ছিলোনা কিন্তু এখন বর্তমান প্রতিনিধিরা এই এসোসিয়েশনের অনেক উন্নতি করেছে। এই এসোসিয়েশনের সকল সদস্যদের একটা চাওয়া যে এই এসোসিয়েশন আর ডাইনামিক হোক। কাজের লোক কাজ করার সুযোগ পাক এবং যোগ্যলোক দ্বারা এসোসিয়েশন পরিচালিত হোক।

উল্লেখ্য, লায়ন শেখ মো: সামিদুল হক ১৯৯২ সাল থেকে ল্যাম্স ক্লিফোর্ড শিপিংয়ের মাধ্যমে শিপিংয়ের সাথে জড়িত। শিপিং, ফ্রেইট ফরোওয়ার্ডিং, আইটিসহ নানা ব্যবসার সাথে জড়িত তিনি। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও রয়েছে তার অসামান্য অবদান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট