1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান উপজেলা প্রশাসন ও আ.লীগের পৃথক ঐতিহাসিক ৭মার্চ পালিত

  • প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

রাউজানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা, রাউজান পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালীর আয়োজন করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। রাউজান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে। রাউজান পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান পৌরসভার হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, রাউজান পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, কৃষক লীগ নেতা এম এন আবছার, ছাত্রলীগ নেতা দিপলু দে, তানভীর, আশিফ, নাসির উদ্দিন, ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা সাবের উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট