1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

বিপদগ্রস্ত মানুষের পরম বন্ধু গাউসিয়া কমিটি:সাংগঠনিক কর্মশালায় বক্তারা

  • প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

করোনার কঠিন সময় থেকে শুরু করে সিলেটের ভয়াবহ বন্যা ও সীতাকু-ের বিএম ডিপোর মারাত্মক অগ্নিকান্ডের ঘটনায় এদেশের বিপদগ্রস্ত মানুষের পরম বন্ধু হয়ে কাজ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। একটি আধ্যাত্মিক সংগঠনের এমন কার্যক্রম অনুকরণীয় হয়ে থাকবে। চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় গতকাল রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর বাড়ী প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন আল্লামা এ.কে.এম জামাল হোসাইন, আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, আল্লামা এস.এম ইয়াসিন হোসাইন হায়দরী, এডভোকেট রোকন উদ্দিন জুয়েল, জালাল উদ্দিন চৌধুরী, আবু তাহের, মাওলানা এম.এ মতিন, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী, মাওলানা ইদ্রিস, সৈয়্যদ মিয়া, মাওলানা আহমদুল ইসলাম কাদেরী, মাওলানা আজগর হোসাইন, মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ জিয়াউদ্দিন। উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসাইন চৌধুরী, ইকরাম হোসেন, ওসমান গনি, শাহাদাত হোসেন মুন্না, রবিউল হোসেন রানা, সাজ্জাদ হোসেন, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, শফিউল হোসাইন সম্রাট, নেজাম উদ্দীন, মোহাম্মদ খোরশেদ, শাহাদাত হোসেন হিরণ, মোহাম্মদ আরফাত, শাহেদুল ইসলাম, শাউন উদ্দিন নিজাম, জাহেদুল ইসলাম, রিদুয়ান উদ্দিন নিশান, মোহাম্মদ রিফাত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট