1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাউজানে নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথমে সকাল ৯টায় উপজেলা সদর  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন, সাধন পালিত, হাসেম চৌধুরী, রেজাউল আলী। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট