1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

হালদা নদীর সর্তারঘাটে মাছ অবমুক্ত করছেন এবি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।

  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মাছ অবমুক্ত করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ১৮ মার্চ শনিবার সকালে তিনি বড় ও মাঝারী আকারের রুই, কাতলা, কালি বাউশ,মৃগাল মাছের তিন শত কেজি মাছ অবমুক্ত করেন নদীর সর্তারঘাট পয়ন্টে। ফজলে করিম চৌধুরী এমপি সর্বসাধারণের উদেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই নদীতে জালপাতা, মাছ শিকার, ইঞ্জিন নৌযান চলাচল, ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পুর্ণ নিষিদ্ধ আছে। এসব কাজে কেউ জড়িত থাকলে তাদের সনাক্ত করে আইনের হাতে সোপর্দ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ অল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সুমন দে, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, পৌর কৃষকলীগ নেতা তসলিম উদ্দিন, যুবলীগ নেতা আবু ছালেক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট