1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে দক্ষিণ রাউজানে বাজার মনিটরিং

  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

দক্ষিণ রাউজানের বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে বাজার মনিটরিংয়ে নেমেছে রাউজান থানা পুলিশ। পবিত্র রমজানের ১১ তম দিবস সোমবার এই অভিযান চালানো হয় নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে সাথে নিয়ে। অভিযানে নেতৃত্বদানকারী সহকারি পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ূন বলেছেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার সতর্ক বার্তা দিতেই এই অভিযান। চেয়ারম্যান বাবুল মিয়া বলেছেন, যারা রমজানের দিনে মানুষকে জিম্মী করে অতি মোনাফা করবে তাদের ছাড় দেয়া হবে না। অভিযানের সময় কম দামে তরমুজ কিনে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর মওজুত করা প্রতিটি তরমুজ ষাট টাকা করে তৎক্ষনিক বিক্রির নির্দেশ দেন। এসময় অভিযানে ছিলেন, রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,  রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল হারুন, থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল, এসআই জয়নাল, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সংগঠনিক সম্পাদক কামাল হাবিব, যুগ্ন সম্পাদক লোকমান আনচারী,মেম্বার নুরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট