1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশনা পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকেলে পৌরসভার হল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। প্রতিযোগিতায় বিচারক ছিলেন কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদাররিছ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী, রাউজান মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মন্নান চৌধুরী, পূর্ব রাউজান শমসের নগর তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদের। সংগঠক আরফানুল ইসলাম আবিরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ ছাবের হোসেন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতায় রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা, রাউজান মহিলা আলিম মাদ্রাসা, শাহনগর, সাপলঙ্গা, দলিলাবাদ, মিঠাপুকুর পাড় হেফজখানা ও এতিমখানার মোট ৫০জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। এই প্রতিযোগীদের মধ্যে ৩টি ক্যাটাগরিতে ছাত্র/ছাত্রী মিলে ১৫জন প্রতিযোগীদের বিজয়ী ঘোষনা করা হয়। পরে পৌরসভার পক্ষ থেকে বিজয়ীদের মাঝে প্রাইজমানি সহ পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট