1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

তৈল মজুদের গুদাম পরিদর্শন করছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম।

  • প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারের পশ্চিম পাশে একটি রাইস মিল। সেখানে রয়েছে ড্রাম ভর্তি পামওয়েল, সুপার ও সরিষার তৈল। রাইস মিলে সরিষা মিলিং করে সরিষার তৈল উৎপাদনের মেশিনও রয়েছে। নেজাম উদ্দিন নামে রাইস মিলের মালিক এসব ভোজ্য তৈল মজুদ রেখেছেন। মজুদ রাখা ভোজ্য তৈল  রাউজানের বিভিন্ন এলাকায় সয়াবিন তৈল বলে বিক্রয় করছেন বলে একাধিক সূত্র থেকে অভিযোগ করা হয়। এ ব্যবসায়ী কাছে গুদামে ভোজ্য তৈল মজুদ রেখে বিক্রির কোন অনুমতি পত্র নেই। ভেজাল মিশ্রিত ভোজ্য তৈল বাজারে বিক্রয় করা হলেও দেখার কেউ নেই। গত ৯ এপ্রিল রবিবার দিবাগত নেজামের রাইজ মিলে জাহেদা (৩৫) নামের এক মহিলা সরিষা মিলিং করতে আসলে তার হাত কেটে হাত দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনার পর জাহেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে জাহেদা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ১০ এপ্রিল গুদামে ভোজ্য তৈল মজুদ রেখে মূল্য তালিকা না রাখার অপরাধে নেজাম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট