1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

দুই ব্যক্তি জুম্মার নামাজ আদায় শেষে দেখেন মোটর সাইকেল ও অটোরিক্সা চুরি!

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

রাউজানে একই দিনে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ মে) জুমার নামাজের সময় উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয় এলাকা থেকে একটি সিএনজি অটোরিক্সা ও নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহ নগর আইনুল ইসলাম মাদ্রাসা মাঠ থেকে মোটর সাইকেল চুরি হয়। জানা যায়, স্থানীয় মোঃ আব্দুর রাজ্জাক নামে এক চালক প্রতিদিনের মত অটোরিক্সা নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে ভাড়ায় চালানোর পর জুমার নামাজ পড়ার জন্য গাড়ি রেখে মসজিদে যায়।  নামাজে থাকা অবস্থায় (চট্টগ্রাম-১৩-২১২৩) নম্বরের গাড়ি নিয়ে যায় চোর। একই ভাবে মোহাম্মদ ইসমাইল নামে এক যুবক মাদ্রসা মাঠে গাড়ি রেখে জুম্মার নামাজ পড়তে গেলে মসজিদ থেকে বের হয়ে দেখে তার চট্ট মেট্্েরা-হ ১৮-১৯৪৮ নম্বরের মোটর সাইকেল নেই। গাড়িটি চুরি করে নিয়ে যায় বলে জানান গাড়ির মালিক। তিনি জানান, এ ব্যাপাওে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সিএনজি চালক রাজ্জাক জানান, গাড়িটি চালিয়ে জীবিকা নির্বাহ করতো সেই। এ বিষয়ে রাউজান  থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, পৃথক স্থান থেকে দুইটি গাড়ি চুরির ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ দিয়েছে কিনা জেনে জানাতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট