1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগাক্রান্তদের জন্য কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, বস্ত্র, বাসস্থান. শিক্ষা ও চিকিৎসা এ পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, চিকিৎসার অভাবে দেশের কোনো মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠান থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জনের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকার  চেক বিতরণ করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। এসময় উপস্থিত ছিলেন চেক গ্রহণকারী রোগাক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট