1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে বিদ্যুৎ স্পর্শে নারী ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

রাউজানে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুব দিয়ে আম তুলতে গিয়ে জান্নাতুল নাঈম (৭) নামে এক শিশু মৃত্যু হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ স্পর্শে রিজিয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। গতকাল সোমবার সকালে ও দুপুরে রাউজান পৌরসভার ৫ ও ৬নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়।  জানা যায়, গতকাল সোমবার  দুপুর সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়িতে পানিতে ডুবে শিশু নাঈমের মৃত্যু হয়। শিশুটি ওই এলাকার দুবাই প্রবাসী আবদুল জব্বারের মেয়ে ও সালাম লায়লা এবতেদায়ী মাদরাসার ১ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় বাসিন্দা শিক্ষক রাশেদ বিল্লাহ জানান, মাদরাসা থেকে ঘরে ফিরে বোনকে নিয়ে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যান। গাছ থেকে পুকুরে পড়া আম তুলতে গিয়ে  নিখোঁজ হয়। পানিতে ডুব দিয়ে বোন আর না উঠায় ঘরে খবর দেন ছোটবোন্। পরিবারের সদস্যসহ স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে বিদ্যুৎ স্পর্শে রিজিয়া (৬০) নামে এক নারীর মৃত্যু হয়।  তিনি রাউজান পৌরসভার  ৭ নম্বর ওয়ার্ডের মাঘন হাজীর বাড়ীর আবদুস সালামের স্ত্রী। নিহতের ছেলেরা বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও মুবিন নামে স্থানীয় এক তরুণ বলেন, সকালে বিদু্যুৎ স্পর্শে রিজিয়া বেগমের মৃত্যু হয়েছে। স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন বলেন,  বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিদ্যুৎ স্পর্শে নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট