1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

এন্টিবায়োটিক ঔষধ ব্যবহারে আরো সর্তক অবলম্বন করতে হবে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঔষধ প্রশাসন অধিদপ্তরের জনসচেতনতামূলক এক সভায় রাউজানের পৌর মেয়র প্রধান অতিথির বক্তব্যে ফার্ম্মেসী মালিকদের উদেশ্যে বলেন, নকল ও মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ বিক্রি করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। অভিযোগ আছে অনেকেই অধিক মুনাফার আশায় নকল ও মেয়াদোর্ত্তীর্ণ ঔষধ বিক্রি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মনে রাখতে হবে মানুষের জীবন বাচঁতে সঠিক ডাক্তার ও ঔষধ কোম্পানী গুলো মান সম্মত ঔষধ তৈরী করছে। ঔষধ ব্যবসায়ীরা নকল ও ভেজাল ঔষধ প্রদান কোন মতে কাম্য নয়। তিনি বলেন, এন্টিবায়োটিক ঔষধ ব্যবহারে সর্তক অবলম্বন করতে হবে। যখন তখন এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর। গতকাল ৮ জুন বৃহস্পতিবার রাউজান পৌরসভা মিলানায়তনে এই সভায় সভাপতিত্ব করেন রাউজান রাউজান ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারি পরিচালক এস এম সুলতানুল আরেফিন। সাধারণ সম্পাদক ডা. প্রসূন কান্তি দাশ গুপ্ত দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাগর শীল, লক্ষি কান্ত চৌধুরী, সমীর শীল, কাঞ্চন চৌধুরী, শফিকুল ইসলাম, জয়দেব সেন, মাওলানা ইয়াছিন, শীতল শীল, মৃদুল দাশ প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট