1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

রাউজান জগন্নাথ সেবাশ্রমে রথযাত্রার উৎসবে নারী-পুরুষের ঢল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাউজানে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই উৎসব পালিত হয় রাউজানে বিভিন্নস্থানে থাকা জগন্নাথ মন্দির ও ধাম সমূহে। উপজেলার সবচেয়ে বড় উৎসব পালিত হয়েছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে। অনুষ্ঠান কর্মসূহীর মধ্যে ছিল জগন্নাথ দেব দেবীর পূজা, লীলা কীর্ত্তন, রথ যাত্রার শোভাযাত্রা ও মগা প্রসাদ বিতরণ। শোভা যাত্রায় হাজার হাজার নারী পুরুষ অংশ নিয়েছে। ২০জুন মঙ্গলবার বিকাল চারটায় ভ্যাচুয়ালী যোগদিয়ে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, ওসি তদন্ত ছিদ্দিকুর রহমান, কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, বাসু দেব সিংহ। মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, অশোক পালিত, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, সাবেক ছাত্রলীগ নেতা  দিপলু দে দিপু, অনুপ চক্রবর্তী, সঞ্জিত মজুমদার, রণজিৎ শীল, সমীর শীল, বিজন চৌধুরী, ইমন সেন, বাসু পালিত, মিঠু চৌধুরী, বাটুল চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট