1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজানে জমে উঠেছে কোরবানির পশুর হাট

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে

আগামী ২৯ জুন বৃহস্পতিবার উযাপিত হবে মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই ঈদকে ঘিরে রাউজানে জমে উঠেছে স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট-বাজার গুলো। ২১জুন বুধবার বিকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার পরিদর্শন করে দেখা গেছে প্রচুর পরিমাণ গরু ছাগল বিক্রির জন্য নিয়ে আসে বিক্রেতারা।দুই থেকে ১০-১৫ লাখ টাকা দামের গরু এনেছেও বিক্রেতারা। ছোট-বড় ও মাঝারী দামের গরু এসেছে পর্যাপ্ত পরিমানে। বেচাকেনাও হয়েছে ভালো। এই বাজারে কালু মানিক নামে এক বিশাল গরু বিক্রির জন্য নিয়ে আসেন জসিম নামের এক ব্যক্তি। কালু মানিকের দাম হাকিয়েছে ৮লাখ টাকা। উপজেলার হাট-বাজার ছাড়াও কোরবানি পশু বেচাকেনা হচ্ছে পাড়ায়-মহল্লা গুলোতে। এছাড়া মৌসুমী ব্যবসায়ীরা অস্থায়ী সেড গরু মহিষ বিক্রি করতে দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে ছোট-বড় ডেইরি ফার্মে লালন পালন করা দেশী জাতের গরু। পাশাপাশি কৃষকরাও নিজেদের গৃহপালিত গরু-ছাগল মোটাতাজা করে কোরবানি পশুর হাটে এনে বিক্রি করতে দেখা গেছে। রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসের সূত্র মতে, রাউজানে ৪শত ৫৯ টি খামারে ৪১ হাজার, ৬শত, ১৭টি গরু, মহিষ, ছাগল ভেড়া প্রস্তুত করে রেখেছে খামার মালিকরা। খামার মালিকরা কোরবানির সময় বিক্রির জন্য লালন পালন করেছে ২ হাজার ৫শত ৮৭টি গরু-মহিষ। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী জানান, পশ্চিম রাউজান চারাবটতল বাজারে প্রতি বছর ঈদুল আযহার সময় অস্থায়ী গরু ও ছাগলের বাজার বসে। শান্তিপূর্ণভাবে বেচাকেনা করতে পারে ক্রেতা বিক্রেতারা। বিনা হাসিলে এ বাজারের ব্যবস্থা থাকায় ক্রেতা বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি নিরাপদ মনে করেন। যার কারণে রাউজানে সবচেয়ে বড় বাজার হয় চারাবটতল বাজার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট