1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী

সৌদি-বাংলা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে (আগ্রাবাদ হোটেল এর পাশে, কমার্স কলেজ এর সামনে), বাংলা, এরাবিয়ান, থাই ও চায়নিজ ফুড এর বিপুল সম্ভার নিয়ে সৌদি-বাংলা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।গত ০৯ জুলাই  সকালে  উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল পরিচালনা করেন সাতকানিয়াধর্মপুর দরবার শরিফের পীর জনাব সৈয়দ আবদুল শাকুর রায়হান আজিজ নক্সবন্দি সাহেব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের  সংসদ সদস্য, আর্ন্তজাতিক ইসলামিক স্কলার অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি ও সাংবাদিক জনাব রাশেদ রউফ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম বজলুর রশীদ চৌধুরী মিন্টু, সাবেক কাউন্সিলর আবদুল কাদের,  চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব এরফান চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসাইন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের জোনাল ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার, বিজিএপিএমইএর নেতৃবৃন্দ, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা,, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা।

রেস্টুরেন্ট কতৃপক্ষ উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বিয়ে, পার্টি, সেমিনার সহ ছোট/বড় যেকোনো অনুষ্ঠান এর জন্য বুকিং দিলেই ১০% ছাড় এবং রেস্টুরেন্টে দুপুর এবং রাতের খাবারে সপ্তাহ  ব্যাপী ১০% ছাড়ের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট