1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান সরকারী স্কুলের শিক্ষার্থীরা পেল এমপি’র চার হাজার ফলজ গাছের চারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

রাউজান আর আর এ সি সরকারী মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চার বিতরণ করেছের রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন। ১৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ডাকবাংলোতে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে দুইটি করে প্রায় চার হাজার বিভিন্ন জাতের ফলজ গাছের এ চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান আর আর এ সি সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ, শিক্ষক ইলিয়াছ আলী, যুবলীগ নেতা মোহাম্মদ বাবুল, জমির উদ্দিন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা। উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে এই উপজেলার ৫ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অংশ হিসাবে সংসদ সদস্য থেকে প্রাপ্ত প্রায় চার হাজার চারা গাছ ছাত্র/ছাত্রীদের বাড়ির আঙ্গিনায় রোপন করতে বিতরণ করা হয়। চারা বিতরণ প্রসঙ্গে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজাদ হোসেন জানান, তার ওয়ার্ডে প্রায় ১০ হাজার বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে। এ ওয়ার্ডের প্রতিটি সড়কে চারা রোপন ছাড়াও ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এসব চারা রোপনের জন্য বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট