1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

চুয়েট ভিসির সাথে সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে চুয়েট সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সালের জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৩শে জুলাই (রবিবার) ২০২৩ ভাইস চ্যান্সেলর কার্যালয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান ফাহাদ ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে উক্ত সাক্ষাৎ হয়। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২০শে জুলাই ২০২৩ খ্রি. চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ টুডে প্রতিনিধি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সমকাল প্রতিনিধি গোলাম রব্বানী নির্বাচিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিন প্রতিনিধ তাসনিয়া মাসিয়াত, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিব আসলাম, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি জেরিন সুলতানা, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি ফাহিম উদ্দিন, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক প্রথম আলো প্রতিনিধি তানবির আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ইপসিতা জাহান সুমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক যুগান্তর প্রতিনিধি সজিব কুমার কর ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি আসহাব লাবিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট