1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

চুয়েটে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতে মশক নিধন সপ্তাহ পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ডেঙ্গু রোগ প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মশক নিধন সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। আজ ২৩শে জুলাই (রবিবার) ২০২৩ বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা-সহ বিভিন্ন পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সেন্টার চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী এক সপ্তাহব্যাপী ক্যাম্পাসজুড়ে উক্ত মশক নিধন কর্মসূচি চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট