1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চট্টগ্রামের জেলা প্রশাসকের নিকট ত্রাণ হস্তান্তর করলেন ফারাজ করিম চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এ উপলক্ষে আজ ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন তিনি৷জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী। এরপর সাথে সাথে চট্টগ্রাম শহরের নতুন চাক্তাই ভেড়া মার্কেটের পাশে ইসহাক এন্ড ব্রাদার্স এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে প্যাকেটিং করার কার্যক্রম শুরু হলে গভীর রাত পর্যন্ত জেগে সরাসরি তত্ত্বাবধান করেন তিনি। তার আহবানে এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রেরিত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, মোমবাতি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মিনারেল ওয়াটার সহ আনুষঙ্গিক সামগ্রী রয়েছে।জেলা প্রশাসকের নিকট এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট