1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

কর্ণফুলী নদীতে আটকা পড়া জাল তুলতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীতে হাত জাল দিয়ে মাছ ধরার সময় আটকে যাওয়া জাল তুলতে গিয়ে মো. শফিউল (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ আগস্ট শুক্রবার দুপুরে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাম্বুর হাট কর্ণফুলী নদীতে এই ঘটনা ঘটে। নিহত শফিউল উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬নম্বর ওয়া লাম্বুর হাট এলাকার মো. শফির জামাতা ও কদলপুরের বাসিন্দা। জানা যায়, শ^শুর বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার বিকালে দলবদ্ধ হয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান।  হাত জাল দিয়ে মাছ ধরার সময় তার জাল আটকে যায়। নদীতে নেমে জাল তোলার সময় পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বিকেল ৫টায় জেলেরা নেমে তল্লাসি চালালে তারা জালসহ শফিউলকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারী হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পরও বেঁচে আছেন এমন ধারণায় তার স্বজনেরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট