1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজানে একাধিক মামলার দুই ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের হাতে আটক।

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল ২২ আগস্ট মঙ্গল বার ভোর ৪টায় গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কাপ্তাই সড়কের সোনার গাঁও কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উরকিরচর উইনিয়নের হারপাড়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি মোহাম্মদ শফির পুত্র মোহাম্মদ করিম (৩৪) ও বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের শেখ আহম্মদ চেয়ারম্যান বাড়ীর আমীর হোসেনর পুত্র রাশেদুল ইসলাম মানিক (৩৫)। জানা যায়, অস্ত্রসহ দুজন ব্যক্তির অবস্থানের খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই টুটুন মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আদের আটক ও পরে কোমড়ে থাকা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আটক হওয়া দুইজনের কাছ থেকে দেশীয় তৈরী একটি দু’নলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটক করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নারী শিশু নির্যাতন আইনে বায়োজিত থানা, কাপ্তাই থানা, রাঙ্গুনিয়া থানা, রাঙ্গমাটি সদর থানা ও রাউজান থানা সহ ৭টি মামলা রয়েছে। রাশেদুল ইসলাম মানিক বিরুদ্ধে একই ভাবে হাটহাজারী থানা, কাপ্তাই থানা, পটিয়া থানা, রাঙ্গুনিয়া থানা ও কর্ণফুলী থানা, ও রাউজান থানায় ৬টি মামলা রয়েছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, আটক আসামীদের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগার প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট