1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

ডেঙ্গু প্রতিরোধে পাঁচ শতাধিক মশারী বিতরণ করলেন রাউজান উপজেলা যুবলীগ

  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা যুবলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক ফগার মেশিনে স্প্রে ছিটানো, সচেতনা মূলক লিফলেট বিতরণ ও মশারী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বিকালে ফকির হাট বাজার ও মুন্সিঘাটা এলাকায় ডেঙ্গু সচেতনা মূলক এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল এর নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের, যুবলীগ নেতা রাশেদুল আলম, তপন দে, মাসুদুল আলম, জসিম উদ্দিন মুন্না, জিয়াউল হক রোকন, জাহেদুল জাহেদ, হাসান মুরাদ রাজু, আসাদ হোসেন, সাজ্জাদ মাহমুদ, সরোয়ার হোসেন আজাদ, আমির সিকদার আজাদ, মোঃ এরশাদ, আনোয়ারুল মোস্তফা ইমরান, সাবের হোসেন, কামরুল ইসলাম বাচ্ছু, দিদারুল আলম, আকতার চৌধুরী, নাছির উদ্দীন, তানবীর চৌধুরী, লোকমান আনচারী, মোহাম্মদ রায়হান সহ আরো অনেকে। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, রাউজানের অভিবাবক এবিএম ফজলে করিম চৌধুরী নিদের্শনায় রাউজান উপজেলা যুবলীগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে যুবলীগের নেতাকর্মীরা কাজ করছেন। সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল জানান, কর্মসূচির প্রথম দিনে পাঁচ শতাধিক মশারী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১৪ ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট