1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজানে স্বামীর হাতে খুন হওয়া স্ত্রী নুর জাহান আকতার মনি।

  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে নুর জাহান আকতার মনি (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল ১ অক্টোবর রবিবার দুপুরে ওই নারীকে হত্যা করা হলেও জানাজানি হয় সন্ধ্যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার পক্রিয়া শুরু করে। অভিযুক্ত স্বামীর নাম মো. এনাম (২২)। তিনি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে। জানা যায়, গত ৪ বছর আগে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় এনামের সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমাকে বিষপান করেছে মর্মে খবর দেওয়া হয়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই গৃহবধূর শরীরের বিভিন্নস্থানে দাগ রয়েছে। বালিশ ও বেড উল্টানো অবস্থায় পাওয়া গেছে। আমার ধারণা মারধর করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মদ বলেন, গৃহবধূকে হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামী পালিয়ে যায়। এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এক স্ত্রীকে তার স্বামী হত্যা করেছে মর্মে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা আসার পর বিস্তারিত জানানো যাবে। নিহত ওই নারী ৯বছর বয়সী এক মেয়ে সন্তানের জননী বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট