1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে নিখোঁজ ফাহিম অপহরণ হয়নি,পরিবারের অঘোচরে করত চাকরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাউজান থেকে ১৫দিন আগে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ফাহিম উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর বিকালে ফাহিম নিখোঁজ হয়। এরপর দিশেহারা হয়ে ফাহিমের বাবা আবদুল মান্নান রাউজান থানায় নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে গুপ্তচর ও তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। গত  সোমবার (০৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীস্থ তার কর্মস্থল একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর)  দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  তবে ওই কলেজছাত্র কেউ অপহরণ করেনি, সে স্বেচ্ছায় চট্টগ্রাম নগরীতে গিয়ে কাজ নেয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও তার পরিবারের সদস্যরা জানায়, ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় ফহিম ও তার বৃদ্ধ দাদাকে ঘরে রেখে তার পরিবারের সদস্যরা আত্মীয়বাড়ীতে মেজবানের দাওয়াতে যান। সেদিন বিকাল সাড়ে ৪টায় বাসায় ফিরে দেখতে পান ঘরের বাইরে হুক লাগানো, ফহিম ঘরে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরী করে তার পরিবার। অপরদিকে নিখোঁজের পর একটি প্রতারক চক্র ফাহিমকে অপহরণ করছে বলে দাবি করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। তখন পুলিশ প্রশাসন অপহরণকারীকে আটক করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার শুরু করে। ফাহিমের পরিবারেও বাড়তে উদ্বেগ-উৎকন্ঠা। ফাহিম উদ্দিন  রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের জিন্নাত আলী দর্জি বাড়ির আবদুল মান্নানের ছেলে।ফেইসবুকে স্ট্যাটাস প্রচার করা হলে অপহরণকারী পরিচয় দিয়ে ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে তার বাবার কাছ থেকে ২০লাখ টাকা মুক্তিপণ দাবি করা ব্যক্তি প্রতারকচক্রের সদস্য বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, পরিবারের সদস্যদের না জানিয়ে স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে চাকুরি নিয়েছিল ফাহিম। তার বাবা নিখোঁজ ডায়েরী করার পর উদ্ধার পরবর্তীতে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে ফাহিমকে। নিখোঁজের ১৫দিন পর ছেলেকে পেয়ে আনন্দিত ফাহিমের বাবা আব্দুল মান্নান ও মিনু আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট