1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

মেধাবী কলম সৈনিকদের একক সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে রাউজান জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি শফিউল আলম সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান পৌরসভা শাখার সাধারণ সম্পাদক হযরাতুল আল্লামা সিরাজুল ইসলাম রেজভী। রাউজান প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, এম রমজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, দপ্তর সম্পাদক আমির হামজা, অথ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমূখ। মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব নবী (স.) মানব জীবনের মুক্তি ও কল্যাণের জন্য আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তির সনদ পাওয়া যাবে। মুসলিম বিশ্বে আজ তার অনুসরণ অনুকরণ থেকে দূরে সরে পড়ে যাওয়ায় হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। ইসলাম বিদ্বেষী একটি মহল শান্তির ধর্ম ইসলামকে জঙ্গিবাদের ধর্ম হিসেবে মানুষের কাছে উপাস্থাপন করে মুসলিম সমাজকে হেয় করার পায়তারা করছে, তাদের এমন অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তারা। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত এবং পথচারী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট