1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

পশ্চিম রাউজানে নতুন দুর্গাপূজার আত্মপ্রকাশ,উদ্বোধন করলেন চিৎম্ময় ব্রম্মাচারী

  • প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান বাদল মাস্টার বাড়ীতে নতুন একটি শারদীয় দুর্গাপূজার আত্ম প্রকাশ ঘটেছে। ২০ অক্টোবর মহা ষষ্ঠিপূজার দিন সন্ধ্যায় নতুন এ পূজার উদ্বোধন করেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পুন্ডিরধামের অধ্যক্ষ শ্রীমৎ চিৎম্ময় কৃষ্ণ দাশ ব্রম্মাচারী। দূর্গাপূজা ও মগন্দ্বেশ^রী মায়ের মন্দির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজেষ দেব মুন্না। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু পালিত, সহ সভাপতি জিকু দত্ত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, পূজা পরিষদ নেতা অপূর্ব দেব, ডা. চন্দন মুহুরী, বাসু দাশ গুপ্ত, তাপস মল্লিক, সনজিদ দে, শিমুল চৌধুরী সহ পূজা কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, রাউজানে নতুন ভাবে অনুষ্ঠিত পূজাতে আলোকসজা সহ বিভিন্ন থিম উপস্থাপন করায়। পূজার্থীদের সমাগম চোখে পড়ার মত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট