1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজান উপজেলা যুবলীগের বিশাল সমাবেশে অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিএনপি যতই আন্দোলন করুক সংবিধান অনুযায়ীই এদেশে নিবাচন হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, খাদ্যমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি আরও বলেন বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে এখন তারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিবাচনে যাবেনা। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে রাউজান উপজেলা যুবলীগের বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন মানবিক যোদ্ধা, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, শাহাজান ইকবাল, শাহা আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, কাজী মো. ইকবাল, ভুপেশ বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, লায়ন সাহাবুদ্দিন আরিফ, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, মফজল হোসেন। বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, নাছির উদ্দীন, সারজু মো. নাছের, , মনছুর আলম, সেলিম উদ্দিন, রাশেদুল আলম, দিদারুল আলম, তপন দে, আবু জাফর রাশেদ, এম মাসুদুল আলম, সৈয়দ সাজেদুল করিম সাজু, আলমগীর হোসেন, সাবের হোসেন, আকতার হোসেন চৌধুরী, জিয়াউল হক রোকন, দেলোয়ার হোসেন, জিয়াউদ্দিন মামুন, আরমান হোসেন, জাহেদুল আলম জাহেদ, হাসান মুরাদ রাজু, আনোয়ার হোসেন, আবু ছালেক, আসাদ হোসেন, কামরুল ইসলাম বাচ্চু, মো. সালাউদ্দিন, মো. তারেক, সেলিম উদ্দীন, সরোয়ার হোসেন আজাদ, সাবের হোসেন উদয় দত্ত অর্ক, বেলাল উদ্দিন, ইসহাক ইসলাম, ইসমাইল হোসেন সোহেল, এস.এম সোলেমান বাদশা, নুরুল আজিম জুয়েল, এমরান হোসেন মনির নেজাম উদ্দিন, বাসু ঘোষ, আজাদ খান, মিজানুর রহমান, পল্টন দেব, এনামুল হক এনাম প্রসূন মূৎসদ্দী, আলমগীর রাসেল, ইয়াসিন মেম্বারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট