1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

সাজেদা কবির চৌধুরীর মৃত্যুবাষির্কীতে মরহুমার কবর জেয়ারত করছেন ফজলে করিম চৌধুরী সহ অনান্যরা।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

পরম শ্রদ্ধা ও ভালোবাসায় রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর মাতা মরহুমা সাজেদা কবির চৌধুরীর মৃত্যুবাষিকী পালিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকালে রাউজানের গহিরা বক্সে আলী চৌধুরী বাড়ী জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। মৃত্যুবার্ষিকীর মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার পুত্র রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, মরহুমার পুত্র ব্যবসায়ী এবি এম ফজলে রশিদ চৌধুরী, মরহুমার দৌহিত্র তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভৃুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দরা। এছাড়াও রাউজানের ১৪ ইউপি চেয়ারম্যান, পৌরসভার ৯ কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । মিলাদ মাহফিল শেষে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট