1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। (৬নভেম্বর) সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের নুরুল ইসলাম সওদাগর বাড়ির ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই শিশু প্রবাসী মোঃ সালাউদ্দিনের মেয়ে সামিরা (৫) ও মোঃ কামালের মেয়ে রাইখা (৩)। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন। স্বজনেরা জানান, সামিরা ও রাইখা সকালে ঘুম থেকে ওঠে চা নাস্তা খেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। কোন এক সময় তারা বাড়ির উত্তর পাশে থাকা পুকুরে পড়ে যায়। মৃত্যু হওয়া সামিরার মা পুকুরে কাপড় পরিস্কার গেলে তিনি দেখেন পুকুরে দুইটি শিশু ভাসমান অবস্থায়। এসময় মায়ের চিৎকার শুনে এলাকার লোকজন এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মোঃ ইয়াসিন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে  আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট