1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

মানবিক কর্মসূচির মধ্যমে ফজলে করিম চৌধুরী এমপি’র জম্মদিন পালিত

  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

মানবিক কর্মসূচির মধ্যদিয়ে পুরো রাউজানে পালিত হয়েছে রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। মসজিদে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংসদ সদস্যের ৬৯ তম জম্মদিনে ৬৯জন ব্যক্তিকে বিনামূল্যে চোখের অপারেশান করেছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। উপজেলা আওয়ামীলীগ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাওয়ার বিতরণ করেছেন। রাউজান পৌরসভা আওয়ামীলীগ রাউজান কলেজ জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল, হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন। রাউজান পৌরসভার আয়োজনে দোয়া মাহফিল, ইমানদের মাঝে নগদ অর্থ বিতরণ, দবিদ্র পরিবারে ঢেউটিন বিতরণ ও এতিমখানায় উন্নতমানের খাওয়ার বিতরণ। এছাড়া পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের নিয়ে শিশু দিবসের মতো ব্যতিক্রমধর্মী জম্মদিন পালন করেছে। রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা হয়। একই সাথে খাবার বিতরণ করেন তারা। উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও ১৮ ইউনিয়ন ও পৌরসভা নয় নং ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে সংসদের জম্মদিন পালন করেছেন। এসব মানবিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সি. সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা শাহা আলম চৌধুরী, কাজী ইকবাল, বশির উদ্দিন খান, জানে আলম জনি, আলমগীর আলী, এড. দিলীপ কুমার চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান, শওকত হাসান, তছলিম উদ্দিন, মুছা আলম খান, আবদুল লতিফ, অশোক পালিত, চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন চৌধুরী সাবু, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, উপজেলা যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, হাসান মোহাম্মদ রাসেল, আজাদ হোসেন, তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, আজাদ খান, সাবের হোসেন, আসাদ হোসেন, মিজানুর রহমান মুন্সি, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, ইমরান হোসাইন ইমু, উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহামুদ, ইমরান হোসেন জীবন প্রমুখ। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মঈনুদ্দিন চিশতী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট