1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজান সাহিত্য পরিষদের দ্বি -বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

সৃজনশীল শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে
প্রধান অতিথি দৈনিক আজাদীর বার্তা সম্পাদক দিবাকর ঘোষ বলেছেন, সাহিত্য শিল্পের একটি অংশ। ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য।তিনি বলেন, সাহিত্য কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ১০ নভেম্বর শুক্রবার কালচারাল পার্কে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজেের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সভাপতি অমল চন্দ্র দাশ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম,চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, দৈনিক প্রথম আলো রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দীন।সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, পলাশ বড়ুয়াশাহেদুর রহমান মোরশেদ,মোঃ নাজিম উদ্দীন, মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী, শেখর ঘোষ আপন, মোঃ কামাল উদ্দীন, যিশু সেন,আরাফাত হোসাইন,এডভোকেট রোকনুল ইসলাম, বিটু দে, মোহাম্মদ সাইমন,রুবেল চৌধুরী,প্রিয়ম দে,রাজিব ভট্রাচার্য,শীব নারায়ন চৌধুরী, সুপ্রিয়া শীল,ফেরদৌস বেগম নিশু,ফয়সাল হাসান নিরব,রেজাউল আলম,মিলন বৈদ্য, আকলিমা আকতার, উত্তম চক্রবর্তী, ঋত্বিক দেওয়ানজী, অন্তরা দেওয়ানজী, অর্পিতা বিশ্বাস, মৌমিতা বিশ্বাস প্রমূখ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন কালচারাল পার্কের শিল্পীবৃন্দ।সম্মেলনের দ্বিতীয় পর্বে মোঃ মহিউদ্দিন ইমন কে সভাপতি ও মোঃ নেজাম উদ্দীন রানা কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট