1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানের কদলপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে সাপের কামড়ে মো: আবদুল কাদের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩-নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ সমশের পাড়া ৬ নম্বর ওয়ার্ডে তোফাজ্জাল আহমদ বাড়িতে এই ঘটনা ঘটে। সাপে কামড়ে মৃত্যু হওয়া শিশু ঐ এলাকার ব্যবসায়ী মোঃ আবু ছৈয়দ পুত্র। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় ঘরের পাশে কাদেরকে বড় একটি সাপ কামড় দেন তার পায়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একটি ইনজেকশন দেওয়া পর। তার অবস্থা খারাপ হলে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে নিয়ে আসা হয় শিশুটির লাশ। পরে তিনি এখনো বেঁচে আছেন মনে করে রাত সাড়ে ১১টার দিকে সাপের কামড়ে মৃত্যু হওয়া শিশুকে নিয়ে যাওয়া হয় হাটহাজারী এক উজার কাছে। তার বাবা জানান আমার ছেলে এখনো বেঁচে আছেন তাই আমরা উজার কাছে নিয়ে যাচ্ছি। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আলমগীর মেম্বার জানান, সাপের কামড়ে আমার এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট