1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

হচ্ছার ঘাট ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন;সংসদ এবি.এম ফজলে করিম চৌধুরী।

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

রাউজান-ফটিকছড়ির সংযোগ সর্তা খালের উপর হচ্ছার ঘাট ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয় ।১৩ নভেম্বর সকাল১০ টায় এই ব্রিজের ফলক উন্মোচন করলেন এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।তিনি ফলক উন্মোচনের পর সর্তা চরে আয়োজিত জনসভায় যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, আমি মানুষের জন্য রাজনীতি করি, হানাহানির রাজনীতি করি না। এই শান্তির রাউজানের উন্নয়নের ধারা অব্যহাত রাখতে আগামি নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী করতে হবে। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম ও রুনু ভট্টাচার্য এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, এস এম বাবর, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, হচ্ছারঘাট সেতুর নির্মাণ ব্যয় হবে ২৪ কোটি ৬৬ লাখ টাকা। সেতুর দৈর্ঘ্য ও অ্যাপ্রোজ সড়কসহ ২ হাজার ফিট, প্রশস্ত ২৪ ফুট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট