1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

ষষ্ঠবারের মতো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেন ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন রাউজান থেকে চার বার নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দুপুরে জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন দে।দলীয় ফরম সংগ্রহ ও জমাদান কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, লায়ন আরিফ উদ্দিন সাহাবু, ছৈয়দ আবদুর জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, পৌর কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত, এড. দিলীপ কুমার চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুমন দে।জানা যায়, ১৯৯৬ সালে এবিএম ফজলে করিম চৌধুরী প্রথম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। সেই নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো দলের মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকে সংসদ সসদ্য নির্বাচিত হন। এরপর দলীয় প্রধান শেখ হাসিনা টানা মনোনয়ন দিলে তিনি একাদশ জাতীয় সংসদে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ষষ্ঠ বারের মতো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে আবারো ফরম জমা দিয়েছেন মনোনয়ন বোর্ডের কাছে।উল্লেখ, ফজলে করিম চৌধুরী দায়িত্ব পালন করেছেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে। বর্তমানে রেল পথ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নৌ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট