1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

বাবার জন্য নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করলেন মানবিক পুত্র ফারাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাবার জন্য ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করছেন পুত্র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তার সমর্থনে দেশের আলোচতি মানবিক যোদ্ধা সংসদপুত্র ফারাজ করিম চৌধুরী মাঠে নেমেছে। ভোট চেয়ে তিনি প্রতিদিন করছেন পথসভা ও গণসংযোগ। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি হলদিয়া ইউনিয়নে ২টি, ডাবুয়া ইউনিয়ন ৩টি ও রাউজান পৌর এলাকায় ৬টি পথসভায় বাবার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, আমার বাবা পরিবারের চেয়ে রাউজানবাসীকে বেশি সময় দিয়েছেন। আপনারা আমার বাবার সুখ দুঃখের সাথী। যদি আমার বাবা আপনাদের জন্য কাজ করে থাকে, আপনারা আমার বাবাকে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন। পথসভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী নেতা কামরুল ইসলাম বাহাদুর, আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, সুমন দে, সাইফুউদ্দিন চৌধুরী সাবু, সাইদুল ইসলাম, এস এম মহিবুল্লাহ্, সাইদুল ইসলাম চৌধুরী টিপু, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মিঠু শীল, নাজিম উদ্দীন, আসাদ হোসেন, ওবাইদুল হক চৌধুরী, সাজ্জাদুল আলম, মোহাম্মদ আলী, যুবলীগ নেতা সাবের হোসেন, সালাউদ্দিন, আবুল হোসেন টিপু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, সাজ্জাদ হোসেন, আরমান সিকদার, শরিফুল হক মুন্না প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট