1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজান আমার-আমি রাউজানের;নৌকার নির্বাচনী পথসভায় ফজলে করিম চৌধুরী।

  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজান আমার-আমি রাউজানের। দীর্ঘ ২৮ বছর রাউজানের প্রতিটি মানুষের পাশে থেকেছি একাকার। এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কারণে। তিনি আমাকে সাতবার রাউজানে দলের মনোনয়ন দিয়েছে। যার কারণে আমি রাউজানের ব্যাপক উন্নয়ন কাজ করতে পেরেছি। আমি মানুষের চোখ দেখে মনের ভাষা বুঝতে পারি। আমি চেষ্টা করেছি এসব মানুষে ভাগ্য পরিবর্তনে কাজ করতে। আমি স্বপ্ন দেখি দিনে। রাতের স্বপ্নে আমি বিশ্বাসী না। যারা স্বপ্ন দেখে না তারা মৃত ব্যক্তি। আমি যাহা ভাবী ও স্বপ্ন দেখি তাহা বাস্তবায় করে থাকি। যার কারণে দেশের মধ্যে রাউজান ব্যতিক্রম উপজেলা। রাউজান নান্দনিক উপজেলা। এ উপজেলায় উন্নয়ন মূলক কাজ বলতে তেমন আর কিছু নাই। আপনারা ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন তাহলে সুখী ও সমৃদ্ধ উপজেলায় পরিনত হবে রাউজান। তিনি ২২ ডিসেম্বর রাউজান সদর ইউনিয়নে পৃথক তিনটি নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। অনুষ্ঠিত তিনটি পথসভা জনসভা পরিণত হয়। রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বি.এম জসিম উদ্দিন হিরু ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সি. সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলুয়ারা ইউসুফ, আওয়ামীলীগ নেতা শাহা আলম চৌধুরী, বশির উদ্দিন খান, ফজলুর কাদের, ছৈয়দ হোসেন কোম্পানী, কল্যাণ বড়ুয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, নাহিয়ান নাছির উদ্দিন, মোজাম্মেল হক, আজিজ উদ্দিন ইমু, ইসহাক ইসলাম, নূর হোসেন দুলাল, ইমরান হোসাইন ইমু, মাকসুদুল আলম, জামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, ইউপি সদস্য সাহাবুদ্দিন, প্রবেশ বড়ুয়া প্রবাস, দিলীপ কুমার দে, জহির উদ্দিন প্রমুখ। এর আগে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট