1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

নোয়াজিষপুরে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) এর ব্যবস্থাপনায় কর্মহীন নারী সমাজকে দক্ষমানব সম্পদে পরিণত করার লক্ষে দক্ষনারী উন্নয়ন কর্মসূচির আওতায় রাউজান নোয়াজিষপুরস্থ মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স-এ চলমান সেলাই কাজে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। রোববার বিকালে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম-এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্ষদ সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা’র সভাপতি আলহাজ্ব লায়ন এম. সরোয়ারর্দী সিকদার।মোহাম্মদ সুমন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ এর সম্মানীত সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ মেম্বার মোহাম্মদ শওকত ওসমান, মোহাম্মদ সোলেমান। দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক, আবদুল হালিম আল মাসুদ, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম, হোসাইনী দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধায় আবদুল হামিদ, কাজী হেলাল উদ্দীন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট