1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

চিকদাইরে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী এম.পির পথসভায় মানুষের ঢল

  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

রাউজান থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা পদপ্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকারের অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এবার হবে স্মার্ট রাউজান। নৌকা প্রতিকে ভোট দিয়ে স্মার্ট রাউজান গড়ার সুযোগ দিন। আমি অতীতের মতো আপনাদের পাশে থাকরো। ২৫ ডিসেম্বর সোমবার সকাল থেকে বিকাল রাউজানের চিকদাইর ইউনিয়ন ও নোয়াজিষপুর ইউনিয়নের ছয়টি এলাকায় গনসংযোগ পথসভা তিনি এসব কথা বলেন। এই নির্বাচনী প্রচারনায় ও পথসভায় সাধারন মানুষের উপস্থিতি ব্যাপক ভাবে সাড়া পড়েছে। চিকদাইর ইউনিয়নের সিআইপি এয়াছিন চৌধুরী বাড়ি সংলগ্ন সড়ক পাশে, জলিল মেম্বার বাড়ি এলাকা ও পাঠানপাড়া এলাকা পৃথক তিনটি পথসভায় নৌকা প্রতিকে ভোট চেয়ে সাধারন মানুষের সর্মথন কামনা করেন। চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের উপদেষ্টা সিআইপি ইয়াছিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, আলহাজ¦ শাহাজান ইকবাল, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান কাজী দিদারুল আলম, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, শ্যামল দত্ত, জসিম উদ্দিন, সুমন দে, তছলিম উদ্দিন, আবদুল লতিফ, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, ইমরাইন হোসেন ইমু, যুবলীগ নেতা কাজী রাশেদ, মোরশেদুল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ইউপি সদস্য জাকির হোসেন, ছেনোয়ারা বেগম, প্রদীপ দাশ, যুবলীগ নেতা আক্তার হোসেন, মোহাম্মদ মাসুদ, জাহেদুল আলম জাহেদ প্রমুখ। পরে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নে তিনটি পথ সভায় বক্তব্য রাখেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসলেন উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট