1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

নৌকার সমর্থনে উরকিরচরে বিশাল নির্বাচনী পথসভায় ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজানে গণসংযোগ ও পথসভায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। রাউজান থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ২৪ ডিসেম্বর রবিবার সকাল থেকে বিকাল রাউজান উরকিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ পথসভা করছেন তিনি । এই নির্বাচনী প্রচারনায় ও পথসভায় সাধারন মানুষের উপস্থিতি ব্যাপক ভাবে সাড়া পড়েছে। উরকিরচর বৈজ্জাখালী গেইট সংলগ্ন এলাকা, কেরাণীহাট বাজার, উরকিরচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় গনসংযোগ করেন ও পথসভায় নৌকা প্রতিকে ভোট চেয়ে সাধারন মানুষের সর্মথন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সম্প্রীতির বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক বিশেষজ্ঞ চিকিৎসক  উত্তম কুমার বড়ুয়া পিএইচডি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ডাক্তার শেখ শফিউল আজম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ নেতা শফিউল আলম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী,সহ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি নুরুল আবছার মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রীদিপ কুমার বড়ুয়া, সদস্য নছুরুল্লাহ চৌধুরী লালু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী রাউজানের উন্নয়নের রূপকার। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আস্থা ও বিশ্বাস রয়েছে। পঞ্চমবারের মতো তিনি নির্বাচিত হয়ে রাউজানবাসীকে সুখি ও সমৃদ্ধ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট