1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

বাবার জন্য নৌকায় ভোট চেয়ে নয়টি পথসভায় ও গণসংযোগ ফারাজ করিম চৌধুরীর

  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সয়সদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে সংসদপুত্র আওয়ামীলীগ নেতা ফারাজ করিম উপজেলার চিকদাইর,গহিরা ও পূর্বগুজরায় ইউনিয়নে নয়টি পথসভা ও এলাকায় এলাকায় গণসংযোগ করেছেন। ২৭ ডিসেম্বর সকালে তিনি উপজেলার গহিরা, চিকদাইর ও পূর্বগুজরা ইউনিয়নে তিনটি করে মোট নয়টি পথসভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বাবার জন্য দোয়া কামনা করে আগত ভোটারদের বলেন, আমার বাবার সবসময় রাউজানের মানুষের জন্য কাজ করে গেছেন। উনাকে যোগ্য মনে করলে আপনারা নৌকা প্রতিকে ভোট দিবেন। চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির, গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, সেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসাইন ইমু, যুবলীগ নেতা আলহাজ¦ মঈনুদ্দিন মোস্তফা, সাবের হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর হোসেন চৌধুরী, মোহাম্মদ তারেক সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পথসভা ও গণসংযোগে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট