1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

ইহকাল পরকালের জন্য মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা-প্রিন্সিপাল সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক প্রিন্সিপাল আলহাজ্জ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান আলকাদেরী (মা.জি.আ) বলেছেন বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা সকল দিকে নেতৃত্ব দিচ্ছেন।ইহকাল পরকালের জন্য মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা।তিনি বলেন মাদ্রাসা শিক্ষা গ্রহনকারীরা সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যান বয়ে আনছে প্রতিনিয়ত।ইনশাআল্লাহ সারা বিশ্বে একদিন মুমলমানরা নেতৃত্ব দেবেন তাও থাকবে মাদ্রাসা পড়ুয়ারা।মাদ্রাসা শিক্ষার্থীদের আদব আখলাক হয় কোরআন হাদীসের আলোকে। নাস্তিক, শরাফি, সুদ খোর, ঘুষ খোর থেকে এদেশকে বাঁচাতে হলে এলমে দ্বীনের জ্ঞানী, আল্লাহওয়ালা বান্দা,অলী প্রেমিক,রাসুল প্রেমিক জনপ্রতিনিধি আমাদের নির্বাচীত করতে হবে।তাহলে দেশে শান্তি আসবে।তিনি ১লা জানুয়ারি (সোমবার) দুপুরে রাউজান পুর্ব ডাবুয়া হযরত বায়েজীদ বোস্তামী(রাঃ) মাদ্রাসা,এতিমখানার পাঠ্য কার্যক্রম উদ্বোধণ ও মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.)মাহফিলে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।মাদ্রাসার প্রতিষ্টাতা দানবীর আলহাজ্জ মুহাম্মদ ইসমাইল সওদাগরের সভাপতিত্বে ও সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায়
এতে উদ্বোধক ছিলেন আঞ্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আলা হযরত গবেষক আল্লামা এম এ মান্নান(মা.জি.আ)। বিশেষ অথিতি ছিলেন নোয়াপাড়া কচুখাইন দরবারের শাহাজাদা মাওলানা হোসেন শাহ ও শাহাজাদা আরিফুর রহমান শাহ,ইহরাম হজ্ব কাফেলার পরিচালক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ ইকবাল।উপস্থিত ছিলেন মুহাম্মদ তসলিম,মোঃ আবু জাফর,মোঃ জাহাঙ্গীর প্রমুখ।মিলাদ শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল আলহাজ্জ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান আলকাদেরী (মা.জি.আ)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট